গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দেশটির ইতিহাসে এ রকম সরকারবিরোধী বিক্ষোভ খুব কমই হয়েছে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে বসে নেই সরকারও। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাগ্রহণের পর পক্ষ থেকে ইতোমধ্যে ইমরান খানের বিরুদ্ধে ৯৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে তিনি গ্রেফতার হলে দল চালানোর জন্য বিকল্প কমিটি গঠন করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শনিবার তোশাখানা মামলায় হাজিরা দিতে লাহোরের বাসভবন থেকে ইসলামাবাদ যান পিটিআই চেয়ারম্যান। গ্রেফতারি পরোয়ানা জারি করা মামলাগুলোর মধ্যে এটিই প্রধান মামলা।

জিও নিউজ জানিয়েছে, এদিন লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করার আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান। ওই সাক্ষাৎকারে বিকল্প কমিটি গঠন করার কথা জানান তিনি।

৭০ বছর বয়সি পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমি একটি কমিটি করেছি, যা স্পষ্টতই সিদ্ধান্ত নেবে- যদি আমি কারাগারে থাকি।’

এর আগে খানকে গ্রেফতার করার জন্য পুলিশ জামান পার্কের বাসভবনে গেলে পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার না করেই ফিরে যায়। সাম্প্রতিক ওই সংঘর্ষে বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দলটিরও বেশ কিছু সমর্থক আহত এবং অনেককে গ্রেফতার করে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version