মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট কাপ ২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইন্স একাদশ।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স একাদশ এবং শ্রীমঙ্গল সার্কেল একাদশ ফাইনাল খেলায় মুখোমুখি হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পুলিশ লাইন্স একাদশের পক্ষে মাঠে নামেন। খেলায় এক অনাড়ম্বর পরিবেশে টানটান উত্তেজনায় খেলা অনুষ্ঠিত হয়।

আজকের ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরবর্তীতে টাইব্রেকারে পুলিশ লাইন্স একাদশ ৬-৫ গোলে শ্রীমঙ্গল সার্কেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version