বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় তেলবাহী ট্যাংক লরির চাপায় আ. ছত্তার (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে ।

আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন থেকে ফুপার জানাজা পড়ে বরিশালে নিজের ভাড়া বাসার উদ্দেশে সড়কপথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাও. আ. ছত্তার বরগুনা সদর উপজেলার বড়োমিয়া হাটখোলা এলাকার আ. লতিফের ছেলে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তেলবাহী ট্যাংক লরি ও চালককে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version