জামালপুরের মাদারগঞ্জে চার হাত ও চার পা নিয়ে এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন দিনারা বেগম (৩৫) নামের এক নারী। তবে জন্মের ১০ মিনিট পরেই শিশুটি মারা যায়।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধা সাড়ে ৭টার দিকে শহরের রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ওই শিশুটি জন্মগ্রহণ করে।দিনারা বেগমের বাড়ি মাদারগঞ্জের সীমানা ঘেষা বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক হাসান মণ্ডলের স্ত্রী, তার সিজারিয়ান অপারেশন করান ডা. দিল আফরোজ নিশা।ডা. দিল আফরোজ নিশা বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে সন্ধা সাড়ে ৭টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ৪ হাত ও ৪ পা নিয়ে ওই শিশুটির জন্ম হয়। জন্মের ১০ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। তবে ওই শিশুর মা সুস্থ আছেন।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version