প্রায় সাড়ে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।
সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ।
তিনি জানান, সিলেট থেকে ইঞ্জিন নিয়ে আসার পর রাত প্রায় সাড়ে আটটার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট অভিমুখে যাত্রা করে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি উপজেলার বরমচাল ও ভাটেরা স্টেশনের মধ্যখানে এসে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version