রাহিন হোসেন রায়হান, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুর বকশীগঞ্জে কামালপুর দক্ষিণ নামক এলাকার বাসিন্দা জরিনা বেগম ভূমিদস্যুর নির্যাতনের শিকার হয়ে থানায় এক অভিযোগ দায়ের করেন।

জরিনা বেগম নিজে সশরীরে বকশীগঞ্জ থানায় হাজির হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন তারা যথাক্রমে ( ১) মোঃ ফেরদৌস (৫০), (২) মোঃ শহিদুর রহমান (৪৮), (৩) সাজেদা বেগম (৫২) সর্ব সাকিন কামালপুর দক্ষিণ বকশিগঞ্জ জামালপুর। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জরিনা বেগমের সাথে আসামিদ্বয়ের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছে।

জরিনা বেগম আসামি দ্বয়ের নিকট থেকে তার সম্পত্তি ফিরিয়ে দেবার কথা বল্লে উল্টো আসামিগণ বিভিন্ন তালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করতে থাকে পরবর্তীতে জরিনা বেগম নিজ জমিতে গিয়ে চাপ প্রয়োগ করলে উল্টো আসামিগণ তাকে হুমকি ও মেরে লাশ গুম করার ভয় দেখায় এবং রাস্তা পথে যেখানে পাবে সেখানেই হত্যা করার হুমকি দেয়। তাই উপায়ন্তর না দেখে আসামি গনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে জরিনা বেগম জীবন নাসের ভয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছে।

মেইলবিডি/এসচএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version