গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে লামা উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার হ্লাথুই পাড়ার জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর শনিবার বিকেলে (২৫ ফেব্রুয়ারী) অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

আসামী মো. কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৭দিন পর শুক্রবার বিকাল ৩টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে।

এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামী কায়সারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। প্রসঙ্গত, এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী ধর্ষণ মামলার অন্যতম আসামী কায়সারকে গ্রেফতারের দাবীতে বান্দরবানে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version