Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

পাঁচবিবিতে মহিলা আ’লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও  আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
“নারী পুরুষ ঐক্য গড়ি, স্মাট বাংলাদেশ চলো গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্য   রোববার বেলা ১২ টায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্নার সভাপতিত্বে এক  আলোচনা সভা বিপ্লবী ডা কাদের চৌধুরী ( পৌর পার্ক) উদ্যানে অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে ও ইফরাজ আলম বাপ্পির সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক  ও পৌর কাউন্সিলর শামীমা সুলতানা শীতল, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ইভানা আক্তার মিনু, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা সহ আরো অনেকে।
Exit mobile version