যশোরের শার্শায় ১ শত বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মনসুর আলী দালাল(৬২) কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি উক্ত থানার বাগুড়ী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় শার্শা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী,আজ ভোর সাড়ে পাঁচটায় গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সোলাইমান আক্কাস, এসআই হামিদুর রহমান, এএসআই শফিউর রহমান জুয়েল, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনসুর আলীর বাড়িতে নিজস্ব প্রাইভেটকার তল্লাশি করে কারের ভিতর থেকে ১ শত ফেনসিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারসহ আসামিকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই হামিদুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের এ অভিযান। এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version