টাঙ্গাইলের নাগরপুরে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২ঃ ১ মিনিট) জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও ভাষা শহীদদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছি। নাগরপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু জানায়, দিনের কর্মসূচি হিসেবে আমরা সাংবাদিক বৃন্দরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়ার আয়োজন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সিনিয়র সহ সভাপতি মোঃ আল মামুন রাজু, সহ সভাপতি কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক বাবু, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা এর সম্মানিত সদস্য ডা. এম. এ.মান্নান,গোপাল সরকার, রাকিবুল হাসান, এস টি সানি ও মোঃ আজাদ মিয়া প্রমুখ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version