যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল থেকে ২৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ মাদক ব্যবসায়ী নজরুল বিশ্বাস (৪২)কে গ্রেফতার করে।

রবিবার (১৯শে ফেব্রুয়ারি) আনুমানিক সোয়া বারটায় বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টীম বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version