সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২০ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সিভিল সার্জল কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শহরের ইপি আই ভবণের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের কোল্ড চেইন টেক মো. ফজলুল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।

সিভিল সার্জন ডা.আহমদ হোসেন বলেছেন আগামী ২০ ফেব্রুয়ারী সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জের পুরো জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৪ হাজার ৫ শতাধিক শিশুসহ মোট ৪ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এজন্য প্রতিটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারী স্ব স্ব কমপ্লেক্স এ দাযিত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক মোবাইল ও জরুরী বিভাগে মেডিকেল টিম কর্মরত থাকবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের অবহিত করেন এবং এতে উপস্থিত সকলের সহযোগিতা চান তিনি।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version