শুক্রবার, অক্টোবর ৯

নেত্রকোণার দুর্গাপুরে শ্রাবন্তী সাংমা (১৫) নামের এক আদিবাসী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত শ্রাবন্তী সাংমা (১৫) ওই গ্রামের দিজেন চিসিমের মেয়ে ও আগাড় অর্নিবান শিক্ষানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রাবন্তী সাংমার বাবা ও তার বড় ভাই প্রান্ত সাংমা কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলে কাজ থেকে বাসায় ফিরে বড় ভাই প্রান্ত ঘরের ভেতর ঢুকে দেখতে পায় তার বোনের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে সে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. রায়হান জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version