শনিবার, অক্টোবর ২৪

জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২০ ফেব্রুয়ারি সারাদিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে । যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে  অনুষ্ঠিত অবহিতকরণ পরিকল্পনা সভা ও সাংবাদিক ওরিয়েন্টেশনে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল এ তথ্য জানান।

তিনি জানান, যশোর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৯ হাজার ৩০০ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৯২ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৩১ হাজার ৩০০ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল আরও জানান, ১০টি স্থায়ীসহ (সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) মোট ২ হাজার ২৯৩টি অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. অনুপম দাস।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version