মৌলভীবাজারের রাজনগরে আলোচিত জোড়া খুন মামলার এক জনকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) সওকত মাসুদ ভূইয়া, এসআই(নিঃ) সুলেমান আহমদ, এসআই (নিঃ) মোঃ সুলতানর রহমানসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪ টার সময় রাজনগর থানাধীন সুনামপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে রাজনগর থানার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত ৭নং পলাতক আসামি উপজেলার সুনামপুর এলাকার প্রমুদ দেবনাথ এর ছেলে পরিতোষ দেবনাথ(৩০)’কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান ভূষণ রায় বলেন, আলোচিত জোড়া খুন মামলার গ্রেপ্তারকৃত এক আসামীকে সকালে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version