ঝালকাঠি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে গৃহবধুকে অনৈতিক ও কু-প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় স্বামীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এর থেকে প্রতিকার পেতে থানায় অভিযোগ দিয়েছে হুমকির শিকার স্বামী। থানা পুলিশে মুচলেকা দিয়ে পুত্রকে পার করিয়ে নিয়েছেন বাবা জাহাঙ্গির হোসেন।

ঘটনাটি নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামের। উত্যক্তকারী শাহ জালাল মিঠু নলছিটি উপজেলার
নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাহ জালাল মিঠু (২৬)একই গ্রামের এক নারীকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানালে তিনি শাহ জালাল মিঠুকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ঐ নারীর স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, অভিযুক্ত শাহ জালাল মিঠুর বাবা শুক্রবার (১০ফেব্রুয়ারী) নলছিটি থানায় উপস্থিত হয়ে তার ছেলের পক্ষে একটি মুচলেকা দিয়েছেন। ভবিষ্যতে তার ছেলে এ ধরনের কোন কাজে জড়াবে না, যদি এ ধরনের অপকর্মে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের এক নেতা জানান, তার স্বভাব চরিত্র আগে থেকেই খারাপ। আমরা এ বিষয়ে অবগত আছি। এ ব্যাপারে অভিযুক্ত শাহ জালাল মিঠু তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version