সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০) কে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুরুল আমীন উপজেলার শ্রীপুর (দঃ) ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার শ্রীপুর (দঃ) ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল জানান, দীর্ঘ দিন ধরে নিহতের পিতার সম্পত্তির ভাগ না দেওয়ায় নিয়ে ঝগড়া লেগেই থাকত। একাধিক বার বিচার শালিসি হলেও কোনো সমাধান হয়নি। কিছু দিন পূর্বে বোরো জমিন নষ্ট করে। আজ সকাল ৮টায় নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি এক প্রর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক(৭০),শাহ আলম(৫০),শাহজাহান (৫৫)তাদের ছেলে মেয়েরা মিলে লাঠি দিয়ে পিঠিয়ে কিল-ঘুষি মারতে থাকে এসময় পরিবারের সদস্যা বাধাদিলেও থামাতে পারেনি।

এক প্রর্যায়ে নুরুল আমিনকে মাটিতে ফেলে রাখে পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেছেন। নিহত নুরুল আমিন(৬০)আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানা এসআই নাজমুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। এছাড়া শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version