তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলার একটি কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনায় চোরাই মালামালসহ রনি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৭ ঘটিকার সময় গ্রামবাসীদের সহায়তায় গ্রামতলায় ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি করে তার হেফাজতে থাকা মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল এবং তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রনি মিয়া গ্রামতলা কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্ৰামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদপুর।

বড়লেখা থানার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে গ্রামতলা গ্রামের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এবং মন্দিরের অফিস কক্ষের দরজা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়।

কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করি চুরির ঘটনায় জড়িতদের। গতকাল রাতে আমাদের গোপন তথ্যে এবং গ্রামবাসীর সহায়তায় চুরির ঘটনার সাথে জড়িত রনি মিয়া নামে একজনকে গ্রেপ্তার করি। সে কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করত। জিজ্ঞাসাবাদে সে তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় বলে জানায়। আমরা তার ভাড়া বাসায় তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোরাই মালামাল উদ্ধার করে জব্দ করি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version