শনিবার, অক্টোবর ১৭

আদালতে মামলা

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ জানুয়ারী হাসপাতালে চাকুরী দেওয়ার নাম করে ১৫ জনের কাছ থেকে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগেবলা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল, তার স্ত্রী পপি বেগম, শালিকা নিগার সুলতানা রিক্তা ও ড্রাইভার মোস্তফাসহ ৪ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে।

ররিবার দুপুরে মর্জিনা খাতুন নামে এক নারী জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক নিশিত রঞ্জন মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

মামলার বিবরণের বরাত দিয়ে বাদিনী পক্ষের আইনজীবি উজ্জল হোসেন জানান, বাদীনি মর্জিনা খাতুন তত্বাবধয়াকের বাসাতর দীর্ঘদিন থেকে ঝিয়ের কাজ করতেন। এর সুবাদে আসামীরা যোগসাজসে তার মাধ্যমে ১৫ জন লোকের কাছ থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা নেন। পরে চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামীরা বিষয়টি অস্কাবীর করে মর্জিনা খাতুনক হুমকি প্রদান করেন। বাধ্য হয়ে মর্জিনা খাতুন আদালতে মামলা দায়ের করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম বলেন, এ ঘটনায় আদালত থেকে এখনও কোন কাগজ পাইনি (রোববার বিকেল ৫টা পর্যন্ত)।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রােশদ মোবারক জানান, তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা, ষড়যন্তমূলক। তাকে হেয় করার জন্য কোন গোষ্ঠী বা মহলের সাথে যোগসাজাসে মর্জিনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version