ভোলা-বরিশাল(ভেদুরিয়া) মহাসড়কের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ইট বোঝায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী  দুই ভাই নিহত হয়েছেন।
ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সড়কে মোটরসাইকেল ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  দুই ভাইয়ের মৃ-ত্যু।
আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন,বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নম্বর আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের আব্দুল করিম মোল্লাার ( আমেরিকা প্রবাসী) দুই ছেলে সোহেল মোল্লা ও শাওন মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সোহেল ও শাওন মোটরসাইকেলে ভোলা সদর থেকে বাড়ি ফিরছিল। ভোলা-বরিশাল মহাসড়কের পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হয়। ট্রলিটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।
ভোল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।
মর্মান্তিক এই হৃদয়বিদারক ঘটনায় পুরো পরিবার স্বজনের মাঝে চলছে শোকের মাতন।
Share.

Abdul Hannan, i am a Video Content Creator, writing and media journalist. And professional digital marketer.The Mailbd Correspondent and News Editor.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version