চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের ঘোষেরহাট টু ঢাকা রুটের জাহিদ-৭ লঞ্চ’র ষ্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লঞ্চ লস্কর মফিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার দুলারহাট থানাধীন ঘোষেরহাট লঞ্চ ঘাটে জাহিদ-৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মফিজ উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন চর-যমুনা গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাদশা মিয়ার ছেলে। এবং দুই ভিকটিম কিশোরী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বাসিন্দা। একজনের বয়স ১৪ বছর অপরজনের বয়স ১৮ বছর।
ভিকটিম ও মামলা সূত্রে জানা যায়, ঢাকাতে একটি গার্মেন্টসে চাকরীর জন্য ৩০অক্টোবর ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ঢাকাগামী জাহিদ-৭ লঞ্চে উঠে ডেকে বিছানা করেন দুই কিশোরী। সন্ধ্যার দিকে জাহিদ-৭ লঞ্চের লস্কর মফিজ দুই কিশোরীকে ডেকের ও কেবিনের ভাড়া একই প্রস্তাব করে তাদের নিয়ে যায় ইঞ্চিন রুমের পাশে লঞ্চ ষ্টাফদের কেবিনে। রাত ১২টার দিকে সুযোগ বুঝে মফিজ ওই কেবিনে প্রবেশ করেন এবং ছুরি হাতে নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করেন। এসব বিষয়ে কাউকে না জানাতে ভয়েভীতি দেখিয়ে দুই কিশোরীকে লঞ্চ থেকে নামিয়ে দেন অভিযুক্ত মফিজ।

ঘটনার দুই মাস পর ১৪ বছরের কিশোরী জানতে পারেন তিনি অন্তস্বত্যা। পরে কিশোরী বিষয়টি তার বাবাকে জানালে তিনি বাদী হয়ে দুলার হাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক বলেন, এঘটনায় ১৪বছরের কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়েরের পরপরই অভিযুক্ত মফিজকে গ্রেপ্তার করা হয়েছে।আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version