আরিফুর রহমান, ঝালকাঠি।।

ঝালকাঠিতে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ।

রবিবার (১ জানুয়ারি) সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম প্রমুখ ।

এ বছর জেলায় মোট এক লাখ ৬৪ হাজার ৩৭৩ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৫৯ হাজার ২৪৫ পিস নতুন বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকে ৬২ হাজার ৮৯২ শিক্ষার্থীকে তিন লাখ দুই হাজার ৮৯৫ পিস এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ এক হাজার ৪৮১ শিক্ষার্থীকে তিন লাখ ৫৬ হাজার ৩৫০ পিস বই বিতরণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version