বৃহস্পতিবার, অক্টোবর ১

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকার জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী পরীক্ষামূলক যাত্রা বিরতি আদেশ দিয়েছেন। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বহু প্রতিক্ষিত দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন হয়েছে।

 

ট্রেনটি রেল স্টেশনে এসে পৌঁছালে হাজার হাজার এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে দোঁলনচাপা ট্রেনটি ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর আন্দোলনের নেতারা দোঁলনচাপা ট্রেন চালকসহ কয়েকজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

 

পরে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি আনন্দ সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

আনন্দ সমাবেশে পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক মঞ্চের আহ্বায়কও গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবীর তনু, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, আহাদুজ্জামান রিমু, গণমাধ্যমকর্মী অভিজিৎ দাস, খিলন রবিদাস ও স্থানীয় নাগরিক নেতাসহ প্রমুখ।

 

নাগরিক মঞ্চের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘দীর্ঘ একবছর প্রতিক্ষার পর বছরের প্রথমদিন বাদিয়াখালিতে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা যাত্রা বিরতি দিয়েছে। এই আনন্দঘন মহূর্তে রেল স্টাফসহ কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।

 

আন্দোলনের আহ্বায়ক কাজী আব্দুল খালেক বলেন, ‘আজ প্রথমবার দোঁলনচাপা ট্রেনের যাত্রা বিরতি হলো। এটা মাননীয় রেল মন্ত্রীর অবদান। এলাকাবাসীর পক্ষ থেকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ কর্তৃপক্ষের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।’

 

 

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version