তানভীর আহমেদঃ সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে এখন কৃষক বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। পৌষ মাসের প্রথম দিন থেকেই বোরো ধানের চারা রোপন শুরু হয়েছে এসব হাওরে।  মাঘ মাস পর্যন্ত চলবে এই চারা রোপণ।

হাওরের কৃষকদেরকে শীত উপেক্ষা করে কৃষক সকাল থেকে বিকাল অবধি চারা রোপণ, জমি প্রস্তুত, জৈব সার ছিটানো, জমিতে সেচ দেওয়া ইত্যাদি কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে তাহিরপুর উপজেলায় ১৭ হাজার ৫১৫ হেক্টর জমিতে প্রায় ৭০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দিনমজুর আব্দুস শহীদ বলেন, জমি অনেক আগেই শুকিয়েছে কিন্তু পৌষ মাস না আসায় কৃষকরা মাঠে নামেননি। পৌষ মাস শুরু হতেই তারা জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন।

কৃষক রিপছন হাবিব বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর জমিতে খরচ অনেক বেড়েছে।

মহালিয়া হাওরের কৃষক শামসুদ্দিন মিয়া বলেন, এবছর হাওর থেকে পানি দ্রুত চলে যাচ্ছে। তাই অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা পূর্বেই শুরু হয়েছে বোরো চারা রোপণের কাজ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা বলেন, হাওরে বোরো ফসলের রোপণ চলমান আছে। আমরা আশাবাদী যে, তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে।#

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version