তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক সন্তানের জনক আব্দুস শুক্কুরের (২৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ঘুমানোর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শুক্কুর উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

স্ত্রী’সহ পরিবারের সদস্যদের দাবি, শুক্কুর আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি।

বড়লেখা থানার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার বিকেলে মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবার লাশ কতৃপক্ষের নিকট হতে নিয়ে গেছে‌।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version