মঙ্গলবার, অক্টোবর ১৩

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র সচিব ফেরদৌস আহমেদ জানান, উপজেলায় ৫ টি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণি হইতে ৫ম শ্রেণির মোট ২৬০ জন ছাত্র-ছাত্রী ডিমলা সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ ইসলাম, প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ,জলঢাকা থানার এস আই আখতারুজ্জামান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েশন ভুক্ত প্রত্যেক স্কুলের পরিচালক ও অধ্যক্ষবৃন্দ।

উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আহবায়ক ওয়াজেদুল ইসলাম বলেন,ডিমলা উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, অত্যন্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ১৮,১৯ ও আজ ২০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ৩ দিন ব্যাপী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version