ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রতিটি স্তরে ইংরেজি মাধ্যম। তাই শিক্ষার ক্ষেত্রে ইংরেজি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ইংরেজিকে প্রাধান্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিকতার ছোঁয়ায় আজকে শুভ উদ্বোধন হলো রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুল এর আনুষ্ঠানিক কার্যক্রম।

উক্ত স্কুলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উদীয়মান তরুন শিক্ষক নেতা, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে এবং নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন বেতো ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠানটি শুরু হয়।

এঅনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডিরগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফতাব উদ্দিন আপন, সূর্য আইডিয়াল স্কুল বনগ্রাম শাখার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ কাজী মোস্তফা রুমি।

উক্ত আলোচনা সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং অতিথিবৃন্দ শিক্ষা ক্ষেত্রে ইংরেজির ভূমিকা এবং প্রতিষ্ঠানটির কর্ম পরিকল্পনা নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

সবশেষে আজকের এই অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং বিদ্যালয় সফলতা কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version