আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর)মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে দিনব্যাপী সংগীত, নৃত্য ও মৃ-দঙ্গ নৃত্য প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়।পরে সন্ধ্যায় ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমী পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ।

মণিপুরী ললিতকলা একাডেমীর সংগীত  প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ,বীর মুক্তিযোদ্ধা বাবুসেনা সিংহ,বীর মুক্তিযোদ্ধা মান্ত্রী কুমার সিংহ,বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর কুমার সিংহ,শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ,সুজিতা সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু,সাংবাদিক নির্মল এস পলাশ,মোনায়েম খাঁন,শিক্ষক রানা রঞ্জন সিংহ প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযোদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযোদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version