স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হালেমা আক্তার (৪৫) নামে এক নারী ট্রাকের চাপায় পিষ্ট হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে কালামার্কেট এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ওই নারীর মাথা ছাড়া দেহের বেশিরভাগ অংশ থেতলে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।

নিহত হালেমা আক্তার একই উপজেলা ও ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হালেমা আক্তার সকালের দিকে নিজবাড়ি থেকে কালামার্কেট এলাকায় কবিরাজের সাথে দেখা করতে যাবেন বলে বের হন। তিনি শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই সড়ক দিয়ে দুর্গাপুরগামী দ্রুত গতির একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে মাথা ব্যতিত শরীরের বিভিন্ন স্থান থেতলে ঘটনাস্থলে হালেমা আক্তার মারা যান।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক পলাতক বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version