এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধিঃ শহর সৌন্দর্য বর্ধণে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করেছে বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন নীলফামারী। মঙ্গলবার দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেটে এই কর্মসুচীর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এ সময় নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান, বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা ইউনিটের কমিশনার শাহের বানু ও সম্পাদিকা সীমা পারভীন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দশটি সৌন্দর্য বর্ধক গাছের চারাসহ টপ বিতরণ করা হয় মার্কেট কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা কমিশনার শাহের বানু বলেন, শহরকে সৌন্দর্য বর্ধক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি স্কুলেও গাছের চারা দেয়া হয়েছে। উপজেলা পর্যায়েও অনুরুপ কর্মসুচী পালন করা হচ্ছে। উদ্বোধনী দিনে পৌর সুপার মার্কেটে দশটি টপসহ গাছের চারা দেয়া হয়। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, শহরকে সুন্দর করতে শুধু যে পৌরসভা কাজ করবে তা কিন্তু নয়, যে কেউ এগিয়ে আসতে পারেন এতে আমরা সহযোগীতা করবো। কারণ এই শহরটি আমার আপনার সবার। গার্ল গাইড যে উদ্যোগ নিয়েছে আমি এর প্রশংসা করি।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


