স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপ‌জেলায় এক অজ্ঞাত (২৯) যুবতীর লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা-পু‌লিশ। র‌বিবার (১৪ আগস্ট) দুপু‌রের দি‌কে উপ‌জেলার চ‌ন্ডিগড় ইউ‌নিয়‌নের চারকু‌রিয়াডহর এলাকায় সো‌মেশ্বরী নদীর পা‌ড় থে‌কে উদ্ধার ক‌রা হয়। এরআ‌গে স্থানীয় এক যুবক নদী‌তে মাছ শিকা‌রের জন‌্য গে‌লে অজ্ঞাত নারীর মৃতদেহ দে‌খ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেন।

দুর্গাপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মো. এনামুল হক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধা‌রের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ওই নারীর জু‌তো নদীর চ‌রের একস্থান থে‌কে এবং অন‌্যস্থান থে‌কে কিছু টাকা ও ওড়না পাওয়া গে‌ছে। বালুর চ‌র থে‌কে নদীর দি‌কে টে‌নে নি‌য়ে যাওয়ার দাগও পাওয়া গে‌ছে। ধারনা করা হ‌চ্ছে চ‌রে যুবতী‌কে মে‌রে নদীর পা‌ড়ে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। লা‌শের সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি করা হ‌য়ে‌ছে।

সিআইডি ও ক্রাইম সিন ইউ‌নিট‌কে ঘটনাস্থ‌ল থে‌কে নমুনা সংগ্রহের জন‌্য খবর দেয়া হ‌য়ে‌ছে। এ সকল কার্যক্রম শে‌ষে ময়নাতদ‌ন্তের জন‌্য মৃত‌দেহ নেত্রকোনা আধু‌নিক সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌বে জানান তি‌নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version