প্রতিনিধি: ফেনীর লেমুয়া বাণিজ্যিক এলাকায় জালানার গ্রীলের সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় শিমুল নামের এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে বোগদাদীয়া ফাঁড়ি পুলিশের একটি দল। নিহত শিমুলের পিতার নাম রফিক মিয়া। গত বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে দোকান খুলতে দেরি হওয়ায় এলাকাবাসী জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদারের মাধ্যেমে লাশের খবর জানতে পারে পুলিশ। খবর পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে গামছায় ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাসেল ঝুলন্ত অবস্থায় শিমুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


