পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় ৬ হাজার ১০৫ পিস ইয়াবা সহ মো. নূরুল ইসলাম নামে এক পিকআপ চালককে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ৫২ হাজার টাকা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফেনী শহরের রামপুরস্থ মদিনা অটো মোবাইলস গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালায় র্যাব-৭, সিপিসি-১ ক্যাম্পের র্যাব সদস্যরা। এসময় একটি পিকআপ আটক করা হয়। পিকআপটি তল্লাশি চালানোর এক পর্যায়ে পিকআপের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৬ হাজার ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় পিকআপটির চালক মো. নূরুল ইসলামকে। র্যাব আরো জানায়, জব্দকৃত মালামালসহ আটক পিকআপ চালককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- বাংলাদেশে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ
- পাঁচ কিলোমিটার সড়কে দুর্ভোগ, সংস্কারের দাবি স্থানীয়দের
- বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- নেত্রকোনায় বসতবাড়িতে ডিবির হানা, মাদকদ্রব্য ইস্কাপসহ নারী আটক
- কেন্দুয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক




