পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে করে তুলে নেয়ার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সোমবার সকালে মধ্যম ধলিয়া গ্রামের আমির আলী হাজী বাড়ীর মো: হারুন তার গরু চিন্তারপুল কুঠিরহাট সড়কের পাশে বেঁধে রেখে বাড়ীতে যায়। সকল ১১টার সময় তিন চোর একটি প্রাইভেটকার সহ হারুনের গরুটি গাড়ীতে তুলে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে শোরচিৎকার করলে গাড়ীটি ঘেরাও করে। এসময় গাড়ীতে থাকা দুইজন পালিয়ে গেলেও শামীম (২২) নামে একজনকে আটক করা হয়। ফেনী মডেল থানার এসআই নারায়ন চন্দ্র গরু চুরির ঘটনায় প্রাইভেটকার জব্দ ও একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ধলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি জানান, ধলিয়া ইউনিয়ন ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় এর আগেও একাধিক গরু চুরি হয়েছে। গতকাল চুরির ঘটনায় জড়িত শামীমকে পুলিশে সেপর্দ করা হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশ হেফাজতে
- স্মার্ট বাংলাদেশ ও সামাজিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার, নেত্রকোনায় প্রেস ব্রিফিংয়ে বক্তারা
- ১০৮ বছরের প্রতীক্ষার অবসান, অপেক্ষা জারিয়া-দুর্গাপুর রেললাইনের স্বপ্নপূরণ
- সেতুর পর এবার রেললাইন, দুর্গাপুরের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: রেল প্রতিমন্ত্রী
- বৃষ্টিতে ভিজে নদীতে গোসলে নেমেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে
- সমবায়ের টাকা লুটে নিলেন সভাপতি-সেক্রেটারি! পিবিআই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে নির্মম মারধর: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত



