স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বন্ধুদের সাথে পুকুরে গোসলের নেমে পানিতে ডুবে রাহুল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুর একটার দিকে পৌরশহরে মোক্তারপাড়াস্থ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে পানিতে ডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন শিক্ষার্থীকে উদ্ধারের পরে জেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষন করেন।

নিহত রাহুল কুরপাড় এলাকায় জেলা কারাগারের দক্ষিণে নসিবের ছেলে। তিনি দত্ত উচ্চ বিদ্যালয়ের আষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাহুল চারজন সহপাঠি বন্ধুরদের সাথে পুকুরে গোসলে নামেন। সাঁতার কাটার সময় একপর্যায়ে পানিতে ডুবে যান। সাথে থাকা বন্ধুরা হৈ-ছৈ শুরু করলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, নেত্রকোনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকা সত্ত্বেও খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দলটি পানিতে নেমে এক-দুই মিনিটের মধ্যে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ পুকুরে ডুবে শিক্ষার্থী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version