মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ প্রেমিকাকে চোখের দেখা দেখতে পেয়ে শেষে চোখে অশ্রু ও বুকে বেদনা নিয়ে বরগুনা ছাড়লেন ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত। শনিবার (৬ আগস্ট) বিকেলে পুলিশের সহযোগিতায় বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার বিকেলে তিনি তালতলী উপজেলায় প্রেমিকাকে খুঁজতে আসেন। কিন্তু তার দেখা পাননি। পরে ওই দিন বিকেলে আবার বরগুনা ফেরেন প্রেমকান্ত। প্রেমিকাকে খুঁজতে তার গ্রামের বাড়ি গিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করায় ওই দিন ৫ আগস্ট শুক্রবার রাতে তরুণীর বাবা কৃষ্ণ মেনান মণ্ডল তামিলনাড়ুর যুবক প্রেমকান্তর নামে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের কথা জানতে পেরে শনিবার বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে বরিশালের একটি যাত্রীবাহী বাসে পাঠিয়ে দিয়েছেন বরগুনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, ভারতীয় যুবককে বরগুনা টু বরিশাল রুটের একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজারের জিম্মায় বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বরিশাল বাস টার্মিনাল থেকে এ যুবককে পুলিশ সদস্যরা রিসিভ করে তাদের হেফাজতে একদিন থাকার পরে আগামীকাল ৭ আগস্ট রবিবার বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতে পাঠানো হবে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ভারতীয় ওই যুবককে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় বরিশালের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী



