ঢাকায় সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে সকাল ৮টার দিকে বৈঠক‌টি শুরু হয়। বৈঠকে দুই দেশ চারটি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

যে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে-
১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ
২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন
৩. ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক

চীনের পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় এসেছেন। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। চীনের পররাষ্ট্রমন্ত্রী রবিবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই চীনের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version