রবিবার, সেপ্টেম্বর ২৭

সার্বিক পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শনিবার (৬ আগস্ট) সকালে এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এই দাম বৃদ্ধি সব মানুষের কাছে সহনীয় নয়। তাই আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও জ্বালানির মূল্য কমানো হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা, ও পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি বেড়েছে যথাক্রমে ৪৪ টাকা ও ৪৬ টাকা। আর ডিজেল ও কেরোসিনে প্রতি লিটারে বেড়েছে ৩৪টাকা। আগে ডিজেলের দাম ৮০ টাকা, পেট্রোল ৮৬ টাকা ও অকটেনের দাম ছিল ৮৯ টাকা।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version