পেয়ার আহাম্মদ চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো: পারভেজ (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাদে এ ঘটনা ঘটে। নিহত মো: পারভেজ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের শাহ্ আলমের ছেলে। সে অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শাহ আলমের দুই ছেলে এক মেয়ের মধ্যে পারভেজ সবার বড়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে পারভেজ সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। ফুটবলটি স্কুলের ছাদে উঠে গেলে পারভেজ সেটি আনতে ছাদে যায়। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। নামতে দেরি হওয়ায় সহপাঠীরা তাকে বল নিয়ে নিচে নামতে চিৎকার করে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে তারা ছাদে গিয়ে দেখে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে পারভেজ। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পারজের মরদেহ নামিয়ে আনেন। অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম জানান, পারভেজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ফুটবল নামাতে গিয়ে ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গেছে। এ ব্যাপারে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, স্কুলের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



