লোকমান হাফিজঃ ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের আয়োজনে সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকদের নিয়ে শিক্ষক প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ আগস্ট) উপশহরে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে অবস্থিত বিভিন্ন ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষকগন এতে অংশগ্রহণ করেন। ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে প্রায় চল্লিশ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। এসময় উপস্থিত ছিলেন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আসাদুজ্জামান সায়েম, ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবুল মহসিন চৌধুরী মাসুদ, কো-অর্ডিনেটর ইসলাম উদ্দিন, ফারহানা নাজ তিন্নি। শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করার পাশাপাশি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান। শিক্ষরা জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিল তিল করে গড়ে তুলছেন। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের হাতে সার্টিফিকেট তোলে দেন অতিথিবৃন্দ।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
- কলমাকান্দার সীমান্তে বিদেশী মদ উদ্ধার করল বিজিবি
- ১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন
- অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
- ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড




