মো. মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে, ভালুকা সরকারি কলেজ মাঠে, “জয় বাংলা ” বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত। চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আন্তঃথানা ” জয় বাংলা ” বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে,সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। উক্ত অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে ছিলেন আলহাজ্ব লায়ন আঃ রশিদ। উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজারো খেলাপ্রেমি সমর্থক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গফরগাঁও কিংস ২-১ গোলের ব্যবধানে ত্রিশাল নবদূত ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার হিসেবে প্রাইজমানি ও ক্রেস্ট দেওয়া হয় গফরগাঁও কিংসের ফরোয়ার্ড আব্দুল্লাহকে। উক্ত টুর্নামেন্টের সার্বিক দিক নির্দেশনা ও পরিচালনায় রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রুখতে পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের ষড়যন্ত্র, ৩৩ ছাত্রলীগ-যুবলীগ নেতার নামে মামলা
- পূর্বধলায় ধস্তাধস্তির পর বাঁশঝাড়ে মিলল গৃহবধূর নিথর দেহ, অভিযুক্ত পলাতক
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড


