পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে (৩ আগস্ট) শহরের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। উক্ত মতবিনিময় সভায় জাফর উল্যাহ খানকে আহবায়ক ও রেজওয়ানুর রহমান সজিবকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি আবু সুফিয়ান, মুজিবুর রহমান বাবুল, মানুমিয়া পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল গনি পলাশ, এডভোকেট বিনোদ বিহারি ভৌমিক, কাজী জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, খাজা করিম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রেজাউল হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নুর নবী খোন্দকার ও ওলামা পার্টির সোহেল সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
- কলমাকান্দার সীমান্তে বিদেশী মদ উদ্ধার করল বিজিবি
- ১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন
- অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
- ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড




