তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২০২১-২২ শিক্ষাাবর্ষে স্নাতক প্রথমবর্ষে মানবিক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের (গ্রুপ-৪) ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী প্রথম হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের শ্রাবন্তী মিত্র। তিনি পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শ্রাবন্তীর বাবা বিকাশ কুমার মিত্র (নির্মল) সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা পূর্ণিমা রাণী দাস একজন গৃহিণী। একমাত্র বড়বোন বিদিতা মিত্রও তুখোড় মেধাবী। তিনি ঢাকা মেডিকেলে পড়ছেন। এ সাফল্যে শ্রাবন্তী তার বাবা মা ও শ্রেণি শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত হয়ে দেশের সেবায় এগিয়ে আসবেন, এমন প্রত্যাশার কথাও জানান। সেইসাথে দেশবাসীর দো’আ প্রার্থনা করেন।
ব্রেকিং নিউজ-
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
- কলমাকান্দায় সম্মিলিত উদ্যোগ: বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার অঙ্গীকার
- প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম
- সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী
- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান তথ্য মন্ত্রীর
- রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ চান মালিকরা: বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন
