বশেমুরবিপ্রবি প্রতিনিধি: “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমআলো বন্ধুসভা, বশেমুরবিপ্রবি কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট (বৃহস্পতিবার) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশে ১৩ প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ,গোপালগঞ্জ জেলা বন্ধুসভার সভাপতি, কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক ও বশেমুরবিপ্রবি প্রথমআলো বন্ধুসভার সভাপতি সেলিম রেজাসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে প্রথম আলো বন্ধুসভা, বশেমুরবিপ্রবি শাখার সভাপতি সেলিম রেজা বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে বশেমুরবিপ্রবি প্রথমআলো বন্ধুসভার সকল বন্ধু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। গাছের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক জড়িত। আমাদের জীবন ও জীবিকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমাদের বেঁচে থাকার জন্য গাছ অক্সিজেন সরবরাহ করে । এছাড়া বিভিন্ন প্রজাতির এসব গাছ ক্যাম্পাসের শোভাবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম আলো বন্ধুসভা সব সময় সমাজ,দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরনের ঔষুধি,ফলজ এবং বনজ গাছ লাগানো হয়।আগামীতেও বন্ধুসভা এ ধরনের শুভ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
ব্রেকিং নিউজ
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার


