বুধবার, সেপ্টেম্বর ৩০

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খুলনায় পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ে যানবাহন চালকেরা। শুক্রবার (০৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সংবাদ পেয়ে পাম্পগুলোতে ভিড় বাড়তে থাকে।জানা গেছে, অকটেনের মূল্য বেড়ে হয়েছে ১৩৫ টাকা, পেট্রোলের দাম ১৩০ টাকা এবং কেরোসিন ও ডিজেলের দাম ১১৪ টাকা হয়েছে। এই বর্ধিত মূল্য কার্যকর হয় শুক্রবার রাত ১২ টা থেকে। জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির সংবাদে খুলনা মহানগরীর পাম্পগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

ট্রাক চালক রুবেল বলেন, শুনেছি তেলের দাম বেড়েছে, শুনেই পাম্পে চলে এসেছি। এসে দেখি প্রচণ্ড ভিড়। নির্ধারিত সময়ে তেল পাবো কিনা জানি না।

খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা শরীফ মিজানুর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে। সংবাদ পেয়ে নতুন রাস্তার এলেনা পাম্পে তেল নিতে চলে এসেছি। জানি না পাব কী না?মোটরসাইকেল চালক সুমন্ত চক্রবর্তী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ভাবছি আর মোটরসাইকেলই চালাবো না। এখন থেকে হেঁটেই চলব।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version