আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিবেন মো. আফরুজুল হক টুটুল। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।এর আগে কক্সবাজার জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।পরে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএসপি)। ডিএসপির অধীনে এডিসি রমনা, এডিসি তেজগাঁও এবং এডিসি লালবাগ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
- কলমাকান্দার সীমান্তে বিদেশী মদ উদ্ধার করল বিজিবি
- ১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন
- অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
- ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড


