বুধবার, সেপ্টেম্বর ৩০

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে মীরসরাইয়ের বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

খৈয়াছড়া ঝরনায় ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী মাইক্রোবাসটি বারতাকিয়া রেললাইনের ওপর উঠে গেলে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হন। মাইক্রোবাসটিকে অনেক দূরে ট্রেনে নিয়ে গেছে ট্রেনটি। নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহত ও আহতরা মাইক্রোবাসের যাত্রী।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version