আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটি থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে চুরি হওয়া দশ লাখ টাকা মূল্যের তামার তার পুকুর থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি)পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি বাড়ির পুকুর থেকে তারগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, বরিশাল নগরীর রুপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সতের লাখ টাকা মূল্যের তামার তার চুরি হয়।এ ঘটনায় নিরাপত্তা প্রহরী আমিরুল ইসলাম সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে গত ১৭ জুলাই কোতয়ালি মডেল থানায় বিসিসির পানি সরবরাহ বিভাগের সহকারী তত্ত্বাবধায়কের চলতি দায়িত্বে থাকা মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান,তার চুরি হওয়ার পরে কোতোয়ালি থানার একটি মামলা হয়। আমরা একটি তথ্য পেয়ে এখানে এসে পুকুর থেকে আনুমানিক দশ লাখ টাকা তার উদ্ধার করেছি। তিনি আরও বলেন, তদন্ত করলে জানা যাবে কিভাবে এখানে আসছে বা কারা আনছে।
ব্রেকিং নিউজ
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর


