মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ কেজি শুকনা গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি ) পুলিশ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের মহাজের কলোনী এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পশ্চিম মানিক গ্রামের মৃত মোকছেদ আলী মন্ডল এর পুত্র মোঃ মাবুদ (৩৫) ও একই গ্রামের মোঃ ছলিম মন্ডল এর পুত্র মোঃ ফরিদ মন্ডল(৪২)। আটককৃতদের আজ শুক্রবার সকালে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার



