আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটে অনলাইন প্রেসক্লাবের গণমাধ্যম ও অফিস সহায়ক কর্মীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার শাহাদত। বৃহস্পতিবার (৭ই জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবের গণমাধ্যম ও অফিস সহায়ক ১০ জন কর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওে আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি করে চিনি, ডাল ও লবণ, ১ লিটার সোয়াবিন তেল এবং তিন ধরণের মশলা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার শাহাদত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সব কিছু করছেন। ত্রান এবং খাদ্যসহায়তার পাশাপাশি বন্যাকবলিত অসহায় মানুষদের ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামতের জন্য ইতোমধ্যে ৫ কোটি টাকা প্রদান করেছেন। তিনি বলেন,গণমাধ্যমসহ সকলের সার্বিক সহযোগিতায় শীঘ্রই আমরা বন্যা পরিস্থিতি অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে যাবো ইনশাআল্লাহ। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী- সিলেট অনলাইন প্রেসক্লাবে ঈদ উপহার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রেকিং নিউজ
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


